গন্তব্য কাবুল

গন্তব্য কাবুল 

চাঁদনি (কলকাতার মার্কেট) থেকে নয়সিকে (১ সিকে = ২৫ পয়সা বা চার আনা) দিয়ে একটা শার্ট কিনে নিয়েছিলুম। তখনকার দিনে বিচক্ষণ বাঙালির (ফাঁকি দিয়ে বগি ব্যবহার করায়) জন্য ইয়োরোপিয়ান থার্ড (‘ইয়োরোপিয়ান থার্ড’ ছিল তৃতীয় শ্রেণীর একটি বিশেষ কোচ, যা মূলত ইউরোপীয় যাত্রীদের জন্য নির্ধারিত ছিল। এই শ্রেণীটি সাধারণত ভারতীয় যাত্রীদের জন্য উন্মুক্ত ছিল না।) নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতেই এক ফিরিঙ্গি হেঁকে বলল, “এটা ইয়োরোপিয়ানদের জন্য।” (সংরক্ষিত কোচ)
আমি গাঁক গাঁক করে (ভাঙাচুরা ইংরেজিতে) বললুম, “ইয়োরোপিয়ান তো কেউ নেই। চল, তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই।” এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলুম, “বাংলা শব্দের অন্ত্যদেশে অনুস্বার যোগ করিলে সংস্কৃত হয়; ইংরেজি শব্দের প্রাগদেশে (শুরুতে) জোর দিয়া কথা বলিলে সায়েবি ইংরেজি হয় (ইংরেজদের মতো উচ্চারণ)।” (রসিকতা করে বলছেন- “বুঝে না বুঝে সাহেবি ভাব ধরলেই কেউ সাহেব হয়ে যায় না!”) অর্থাৎ পয়লা সিলেবলে অ্যাকসেন্ট দেওয়া খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো— সব পাপ ঢাকা পড়ে যায়। সোজা বাংলায় এরই নাম গাঁক গাঁক করে ইংরেজি বলা। (যেমন-  “Important” বলার সময় বলে “IM-portant”, বা “Station” বলছে “STAY-shun”— যেন সাহেবি টাচ আসে!)। ফিরিঙ্গি তালতলার নেটিভ, (যার চালচলন, পোশাক, কথাবার্তা বিদেশিদের মতো, কিন্তু সে বাস করে কলকাতার তালতলার মতো সাধারণ জায়গায়- বাহ্যিকভাবে সাহেবসুলভ, কিন্তু মূলত গেঁয়ে লোক!), কাজেই আমার ইংরেজি শুনে ভারি খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করল।
কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল। এতদিন পাসপোর্ট জামাকাপড় যোগাড় করতে ব্যস্ত ছিলুম, অন্য কিছু ভাববার ফুরসত পাইনি (ভ্রমণের প্রতিকূলতা)। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রথম যে ভাবনা আমার মনে উদয়
হলো সেটা অত্যন্ত কাপুরুষজনোচিত— মনে হলো আমি একা। ফিরিঙ্গিটি লোক ভালো। আমাকে গুম (গুমোট বা চিন্তিত) হয়ে শুয়ে থাকতে দেখে বলল, “এত মনমরা হলে কেন? গোয়িং ফার? (অনেক দূর যেতে হবে)” দেখলুম, বিলিতি কায়দা জানে (বাহ্যিক ভদ্রতা)। “হোয়ার আর ইউ গোয়িং?” বলল না ।
তা সে যাই হোক, সায়েবের সঙ্গে আলাপচারিতা আরম্ভ হলো। তাতে লাভও হলো। সন্ধ্যা হতে না হতেই সে প্রকাণ্ড এক চুবড়ি খুলে (মোটা কাপড় বা বস্তার তৈরি থলে বা পাটের ব্যাগ) বলল, তার ‘ফিয়াসে’ (বাগদত্তা) নাকি উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে দিয়েছে এবং তাতে নাকি একটা পুরাদস্তুর পল্টন (সেনাদল) পোষা যায়। আমি আপত্তি জানিয়ে বললুম যে আমিও কিছু কিছু সঙ্গে এনেছি, তবে সে নিতান্ত নেটিভ বস্তু (দেশীয় খাবার), হয়ত বড্ড বেশি ঝাল। খানিকক্ষণ তর্কাতর্কির পর স্থির হলো, সব কিছু মিলিয়ে দিয়ে ব্রাদারলি ডিভিশন করে আলাকার্ত ভোজন (রাজকীয় বুফে), যার যা খুশি খাবে।
সায়েব যেমন যেমন তার সব খাবার বের করতে লাগল, আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জমে যেতে লাগল (একইরকম খাদ্য দেখে)। সেই শিককাবাব, সেই ঢাকাই পরোটা, মুরগি মুসল্লম, আলু-গোস্ত। আমিও তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে (কলকাতার বিখ্যাত স্ট্রিটফুডের স্থান)।
এবার সায়েবের চক্ষুস্থির হওয়ার পালা (কিংকর্তব্যবিমূঢ়))। ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগল। এমনকি শিককাবাবের জায়গায় শামিকাবাব নয়, আলু-গোস্তের বদলে কপি-গোস্ত পর্যন্ত নয়। আমি বললুম, “ব্রাদার, আমার ফিয়াসে নেই, এসব জাকারিয়া স্ট্রিট থেকে কেনা।”
একদম হুবহু একই স্বাদ । সায়েব খায় আর আনমনে বাইরের দিকে তাকায় (লজ্জায়)। আমারও আবছা আবছা মনে পড়ল, যখন সওদা করছিলুম (খাবার কেনা) তখন যেন এক গাব্দাগোব্দা ফিরিঙ্গি মেমকে (মোটাসোটা গোলগাল মহিলা) হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখেছি। ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিলুম তার ফিয়াসের একটা বর্ণনা দিতে, কিন্তু থেমে গেলুম।
ভোর কোথায় হলো মনে নেই। জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা (পূর্বাভাস দিয়ে আসে না) করে নামে না। সাতটা বাজতে না বাজতেই চড়চড় করে টেরচা হয়ে (বাঁকা হয়ে রোদ আসা) গাড়িতে ঢোকে আর বাকি দিনটা কী রকম করে কাটবে তার আভাস তখনই দিয়ে দেয় (তীব্র তাপদাহ) ৷ গাড়ি যেন কালোয়াত (ক্ল্যাসিক শিল্পী) ঊর্ধ্বশ্বাসে ছুটেছে (গাড়িটি এতটাই নিয়ন্ত্রিত আর শৈল্পিকভাবে চলছে যে মনে হচ্ছে সে যেন শাস্ত্রীয় সংগীত পরিবেশন করছে), কোনো গতিকে রোদ্দুরের তবলচিকে হার মানিয়ে যেন কোথাও গিয়ে ঠান্ডায় জিরোবে (গাড়ির গতি এতটাই তীব্র ছিল, যেন রোদ্দুরের তবলার মতো ছন্দে ছুটছে, আর শেষে গন্তব্যে গিয়ে থেমে যাবে শান্ত হয়ে।)। আর রোদ্দুরও চলেছে সঙ্গে সঙ্গে ততোধিক ঊর্ধ্বশ্বাসে (তবলার তীব্র গতির মতো রোদের উত্তাপও বেড়ে চলছে)। সে পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণ যায়। (গাড়ির উর্ধ্বগতি ও রোতের তীব্রতা)
গাড়ি এর মাঝে আবার ভোল (বেশ) ফিরিয়ে নিয়েছে (যাত্রীদের পরিবর্তন)। দাড়ি লম্বা হয়েছে (মুসলমান যাত্রী বেড়েছে), টিকি খাটো হয়েছে (হিন্দু যাত্রী কমেছে), নাদুসনুদুস লালাজিদের মিষ্টি মিষ্টি ‘আইয়ে বৈঠিয়ে’ আর শোনা যায় না (মিষ্টভাষী ব্যবসায়ী যাত্রীরা অনুপস্থিত) (ভারত থেকে পাকিস্তানে চলে আসা)। এখন ছ-ফুট লম্বা পাঠানদের ‘দাগা, দাগা, দিলতা, রাওড়া,’ পাঞ্জাবিদের ‘তুবি, অসি’, আর শিখ সর্দারজিদের জালবন্ধ দাড়ির (ঘন দাড়ি) হরেক রকম বাহার।

সামনের বুড়ো সর্দারজিই প্রথম আলাপ আরম্ভ করলেন। ‘গোয়িঙ্গ ফার?’ নয়, সোজাসুজি ‘কহাঁ জাইয়েগা?’ আমি ডবল তসলিম (সালাম দিয়ে) করে সবিনয় উত্তর দিলুম— ভদ্রলোক ঠাকুরদার বয়সী আর জবরজঙ্গ দাড়ি (ঘন বড় দাঁড়ি)-গোঁফের ভিতর অতি মিষ্ট মোলায়েম হাসি। জিজ্ঞাসা করলেন, পেশাওয়ারে কাউকে চিনি? না হোটেলে উঠব। বললুম ‘বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন, তবে তাঁকে কখনো দেখিনি, তিনি যে আমাকে কী করে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে।’

সর্দারজি হেসে বললেন, “কিছু ভয় নেই, পেশাওয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না, আপনি দু-মিনিট সবুর করলেই তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন (পোশাকে ও অবয়বেই বাঙালিকে চেনা যায়)।”
আমি সাহস পেয়ে বললুম, “তা তো বটেই, তবে কিনা শার্ট পরে এসেছি (শার্ট-প্যান্ট সাধারণত বাঙালির ঐতিহ্য না)—” সর্দারজি এবার অট্টহাস করে বললেন, “শার্টে যে এক ফুট জায়গা ঢাকা পড়ে তাই দিয়ে মানুষ মানুষকে চেনে নাকি (ব্যঙ্গ প্রকাশ-শুধুমাত্র কোনো ব্যক্তির পোশাক বা বাহ্যিক চেহারা দিয়ে তার প্রকৃত পরিচয় বা তার চরিত্র বিচার করা উচিত নয়)?”
আমি আমতা আমতা করে বললুম, “তা নয়, তবে কিনা ধুতি-পাঞ্জাবি পরলে হয়ত ভালো হতো।”

সর্দারজিকে হারাবার উপায় নেই। বললেন, “এও তো তাজ্জবকি বাত (আশ্চর্যের বিষয়)- পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায় (বাহ্যিক অবয়বে তো মানুষ চেনা যায় না)?”
আমি আর এগলুম না। বাঙালি ‘পাঞ্জাবি’ (পাঞ্জাবের অধিবাসী) ও পাঞ্জাবি কুর্তায় কী তফাত সে সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়ত আমাকে আরও বোকা বানিয়ে দেবেন। তার চেয়ে বরঞ্চ উনিই কথা বলুন, আমি শুনে যাই। জিজ্ঞাসা করলুম, “সর্দারজি শিলওয়ার বানাতে ক-গজ কাপড় লাগে ?”
বললেন, “দিল্লিতে সাড়ে তিন, জলন্ধরে (পাঞ্জাবের একটি রাজ্য) সাড়ে চার, লাহোরে সাড়ে পাঁচ, লালমুসায় সাড়ে ছয়, রাওলপিন্ডিতে সাড়ে সাত, তারপর পেশাওয়ার এক লক্ষে সাড়ে দশ, খাস পাঠানমুল্লুক কোহাট খাইবারে পুরো থান।” (সাংস্কৃতিক ও অর্থনৈতিক ভিন্নতা তুলে ধরা)
‘বিশ গজ!’
“হ্যাঁ, তাও আবার খাকি শার্টিং (বিশেষ ধরনের কাপড়) দিয়ে বানানো । ”
আমি বললুম, “এ রকম এক বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করে কী করে? মারপিট, খুন-রাহাজানির কথা বাদ দিন।”
সর্দারজি বললেন, “আপনি বুঝি কখনো বায়স্কোপ যান না (সিনেমা প্রদর্শন)? আমি এই বুড়োবয়সেও মাঝে মাঝে যাই । না গেলে ছেলে-ছোকরাদের মতিগতি বোঝাবার (বর্তমান সময়ের কালচার) উপায় নেই— আমার আবার একপাল নাতি-নাতনি। এই সেদিন দেখলুম, দুশো বছরের পুরোনো গল্পে এক মেমসায়েব ফ্রকের পর ফ্রক পরেই যাচ্ছেন, পরেই যাচ্ছেন— মনে নেই, দশখানা না বারোখানা। তাতে নিদেনপক্ষে (কমপক্ষে) চল্লিশগজ কাপড় লাগার কথা। সেই পরে যদি মেমরা নেচেকুঁদে থাকতে পারেন, তবে মদ্দা পাঠান বিশগজি শিলওয়ার পরে মারপিট করতে পারবে না কেন?” আমি খানিকটা ভেবে বললুম, “হক কথা; তবে কিনা বাজে খরচ।”

ইতোমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি যে পাঠানমুল্লুকের প্রবাদ, “দিনের বেলা পেশাওয়ার ইংরেজের, রাত্রে পাঠানের। (নিরাপত্তাহীনতা)” শুনে গর্ব অনুভব করেছি বটে যে বন্দুকধারী পাঠান কামানধারী ইংরেজের সঙ্গে পাল্লা দিতে পারে কিন্তু বিন্দুমাত্র আরাম বোধ করিনি। গাড়ি পেশাওয়ার পৌঁছবে রাত নয়টায়। তখন যে কার রাজত্বে গিয়ে পৌছব তাই মনে মনে নানা ভাবনা ভাবছি; এমন সময় দেখি গাড়ি এসে পেশাওয়ারেই দাঁড়াল । 
                                                                              ২ 
প্ল্যাটফরমে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ করলুম যে ছ-ফুটি পাঠানদের চেয়েও একমাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। কাতর নয়নে তাঁর দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গেই (পরিচয় দেওয়ার সাথেই) তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন, তাঁর নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিতেই তিনি তাঁর দুহাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ- পরম উৎসাহে, গরম সংবর্ধনায়। সে চাপে আমার হাতের পাঁচ আঙুল তাঁর দুই থাবার ভিতর তখন লুকোচুরি খেলছে।
খানিকটা কোলে-পিঠে, খানিকটা টেনে-হিঁচড়ে (ভিড় থেকে মুক্ত করে) তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙায় (ঘোড়ার গাড়ি) বসালেন। আমি তখন শুধু ভাবছি ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না, আমি বাঙালি তিনি পাঠান। তবে যে এত সংবর্ধনা করছেন তার মানে কী (আন্তরিকতা দেখে অনিশ্চয়তাবোধ)? এর কতটা আন্তরিক, আর কতটা লৌকিকতা?
আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক । অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না আর সে অতিথি যদি বিদেশি হয় তা হলে তো আর কথাই নেই ।
                                                                                ৩
আরবি ভাষায় একটি প্রবাদ আছে “ইয়োম উস সফর, নিসফ উস্ সফর” অর্থাৎ কিনা যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ (ভ্রমণের সবচেয়ে বড় ও কঠিন অংশ হলো যাত্রা শুরু করা।)। পূর্ব বাংলায়ও একই প্রবাদ প্রচলিত আছে। সেখানে বলা হয়, ‘উঠোন সমুদ্র পেরলেই আধেক মুশকিল আসান (নিজের আরামের স্থল পার হতে পারা সমুদ্র জয়ের চেয়ে কম নয়)।’ আহমদ আলীর উঠোন পেরোতে গিয়ে আমার পাক্কা সাতদিন কেটে গেল। আটদিনের দিন সকালবেলা আহমদ আলী স্বয়ং আমাকে একখানা বাসে ড্রাইভারের পাশে বসিয়ে তাকে আমার জান-মাল বাঁচাবার জন্য বিস্তর দিব্যদিলাশা (দোয়া ও শুভকামনা) দিয়ে বিদায় নিলেন। হাওড়া স্টেশনে মনে হয়েছিল ‘আমি একা’, এখন মনে হলো ‘আমি ভয়ংকর একা’। ‘ভয়ংকর একা’ এই অর্থে যে নো ম্যানস ল্যান্ডই বলুন আর খাস আফগানিস্তানই বলুন, এসব জায়গায় মানুষ আপন আপন প্রাণ নিয়েই ব্যস্ত (জীবনের ঝুঁকি)।
সাধারণ লোকের বিবেকবুদ্ধি এসব দেশে এরকম কথাই কয় (নিরাপত্তাহীনতার অভ্যস্ত)। তবু আফগানিস্তান স্বাধীন সভ্য দেশ (ব্যঙ্গ); আর পাঁচটা দেশ যখন খুন-খারাবির প্রতি এত বেমালুম উদাসীন নয় তখন তাঁদেরও তো কিছু একটা করবার আছে এই ভেবে দু-চারটে পুলিশ দু-একদিন অকুস্থলে (দুর্ঘটনা স্থলে) ঘোরাঘুরি করে যায় (লোকদেখানো নিরাপত্তার ব্যবস্থা)।
ডানদিকে ড্রাইভার শিখ সর্দারজি। বয়স ষাটের কাছাকাছি। কাঁচাপাকা দীর্ঘ দাড়ি ও পরে জানতে পারলুম রাতকানা। বাঁ দিকে আফগান সরকারের এক কর্মচারী। পেশাওয়ার গিয়েছিলেন কাবুল বেতারকেন্দ্রের মালসরঞ্জাম ছাড়িয়ে আনবার জন্য । সব ভাষাই জানেন অথচ বলতে গেলে এক ফরাসি ছাড়া অন্য কোনো ভাষাই জানেন না । অর্থাৎ আপনি যদি তাঁর ইংরেজি না বোঝেন তবে তিনি ভাবখানা করেন যেন আপনিই যথেষ্ট ইংরেজি জানেন না, তখন তিনি ফরাসির যে ছয়টি শব্দ জানেন সেগুলো ছাড়েন। তখনো যদি আপনি তার বক্তব্য না বোঝেন তবে তিনি উর্দু ঝাড়েন। শেষটায় এমন ভাব দেখান যে অশিক্ষিত বর্বরদের সঙ্গে কথা বলবার ঝকমারি আর তিনি কত পোহাবেন? অথচ পরে দেখলুম ভদ্রলোক অত্যন্ত বন্ধুবৎসল, বিপন্নের সহায়। তারও পরে বুঝতে পারলুম ভাষা বাবদে ভদ্রলোকের এ দুর্বলতা কেন যখন শুনতে পেলুম যে তিনি অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করে বেতারে চাকরি পেয়েছেন।
বাসের পেটে একপাল কাবুলি ব্যবসায়ী। পেশাওয়ার থেকে সিগারেট, গ্রামোফোন, রেকর্ড, পেলেট-বাসন, ঝাড়-লণ্ঠন, ফুটবল, বিজলি-বাতির সাজ-সরঞ্জাম, কেতাব-পুঁথি, এক কথায় দুনিয়ার সব জিনিস কিনে নিয়ে যাচ্ছে। বাদবাকি প্রায় সব কিছুই আমদানি করতে হয় হিন্দুস্থান থেকে, কিছুটা রুশ থেকে। এসব তথ্য জানবার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না, কাবুল শহরে একটা চক্কর মারলেই হয়। সে সব পরের কথা । পেশাওয়ার থেকে জমরুদ দুর্গ সাড়ে দশ মাইল সমতল ভূমি। সেখানে একদফা পাসপোর্ট দেখাতে হলো। তারপর খাইবার গিরিসংকট।

                                                                          8
দুদিকে হাজার ফুট উঁচু পাথরের নেড়া পাহাড় (গাছপালা বিহীন কেবল পাথরের পাহাড়)। মাঝখানে খাইবারপাস (পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে সংযোগ সড়ক)। এক জোড়া রাস্তা এঁকেবেঁকে একে অন্যের গা ঘেঁষে চলেছে কাবুলের দিকে। এক রাস্তা মোটরের জন্য (আধুনিক রাস্তা দ্রুতগামী যানের জন্য), অন্য রাস্তা উট খচ্চর গাধা ঘোড়ার পণ্যবাহিনী বা ক্যারাভানের জন্য (মরুভূমিতে অনেক মানুষ উট বা ঘোড়ায় চড়ে দলবদ্ধভাবে পণ্য পরিবহন করত— একে বলা হত ক্যারাভান)। সংকীর্ণতম স্থলে দুই রাস্তায় মিলে ত্রিশ হাতও হবে না (সেই পাহাড়ি পথে দু’টি রাস্তা মিলেও মাত্র ত্রিশ হাত চওড়া— অর্থাৎ, খুবই সংকীর্ণ পথ)। সে রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে এতই এঁকেবেঁকে গিয়েছে (আঁকাবাঁকা জটিল রাস্তা) যে, যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে ডানে বাঁয়ে পাহাড়, সামনে পিছনে পাহাড় ।
দ্বিপ্রহর সূর্য সেই নরককুণ্ডে সোজা নেমে এসেছে—তাই নিয়ে চতুর্দিকের পাহাড় যেন লোফালুফি খেলছে (দুপুরবেলা সূর্য ঠিক মাথার ওপরে। সেই তীব্র রোদে পাহাড়-ঘেরা জায়গাটা এমন গরম আর উত্তপ্ত, যেন একটা অগ্নিকুণ্ড। যেন চারপাশের পাহাড়গুলো সূর্যকে নিয়ে বাচ্চাদের মতো বল খেলার মতো খেলছে)। অবাক হয়ে দেখছি সেই গরমে বুখারার পুস্তিন (ফার) ব্যবসায়ীরা (উজবেকিস্তানের কোট ব্যবসায়ীরা) দুই ইঞ্চি পুরু লোমওয়ালা চামড়ার ওভারকোট গায়ে দিয়ে (এসব কোট ঠান্ডা দেশে পরে) খচ্চর খেদিয়ে খেদিয়ে ভারতবর্ষের দিকে চলেছে। সর্দারজিকে রহস্য (তীব্র গরমে শীতের পোশাক) সমাধানের অনুরোধ জানালে তিনি বললেন, যাদের অভ্যাস হয়ে গিয়েছে তাদের পক্ষে সত্যই এরকম পুরু জামা এই গরমে আরামদায়ক। বাইরের গরম ঢুকতে পারে না, শরীর ঠান্ডা রাখে। ঘাম তো আর এদেশে হয় না (মধ্য এশিয়ার বাতাসে আদ্রতা কম, তাই ঘাম হয় না বা টের পাওয়া যায় না), আর হলেই বা কি (কৌতুক প্রকাশ)? এরা তার থোড়াই পরোয়া করে । এটুকু বলতে বলতেই দেখলুম গরমের হল্কা (তপ্ত বাতাস) মুখে ঢুকে সর্দারজির গলা শুকিয়ে দিল। গল্প জমাবার চেষ্টা বৃথা।

কত দেশের কত রকমের লোক পণ্যবাহিনীর সঙ্গে সঙ্গে চলেছে। কত ঢঙের টুপি, কত রঙের পাগড়ি, কত যুগের অস্ত্র-গাদাবন্দুক (পুরোনো লম্বা নলওয়ালা বন্দুক) থেকে আরম্ভ করে আধুনিকতম জর্মন মাউজার (এক ধরনের রাইফেল)। দামেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি, সুপারি কাটার জাঁতির মতো ‘জামধর’ মোগল ছবিতে দেখেছিলুম (বিশেষ পোশাক পরিহিত মোগল যুগের প্রহরী), বাস্তবে দেখলুম হুবহু সেই রকম গোলাপি সিল্কের কোমরবন্ধে (বেল্ট) গোঁজা। কারো হাতে কানজোখা (প্রাচীন ভারতীয় অস্ত্র) পেতলে বাঁধানো লাঠি, কারো হাতে লম্বা ঝকঝকে বর্শা। উঠের পিঠে পশমে রেশমে বোনা কত রঙের কার্পেট, কত আকারের সামোভার (রাশিয়ান চা তৈরির ফ্লাক্স)। বস্তা বস্তা পেস্তা বাদাম আখরোট কিসমিস আলুবুখারা চলেছে হিন্দুস্থানের বিরিয়ানি পোলাওয়ের জৌলুস বাড়াবার জন্য। আরও চলেছে, শুনতে পেলুম, কোমরবন্ধের নিচে, ইজেরের ভাঁজে (লুঙ্গির মতো), পুস্তিনের লাইনিংয়ের (জ্যাকেটের ভাঁজে) ভিতরে আফিং আর হাসিস না ককেনই, না আরও কিছু।
সবাই চলেছে অতি ধীরে অতি মন্থরে।

পাঠান দু-বার বলেছিলেন, আমি তৃতীয়বার সেই প্রবাদ শপথরূপে গ্রহণ করলুম (গাড়ির মন্থর গতিতে অভিযোগ না করা)। ‘হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। কে বলে বিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না? আমার সকল সমস্যা সমাধান করেই (ব্যঙ্গ প্রকাশ) যেন ধড়াম করে শব্দ হলো। কাবুলি তড়িৎ গতিতে চোখের ফেটা খুলে (চোখ বড় করে) আমার দিকে বিবর্ণ মুখে তাকাল, আমি সর্দারজির দিকে তাকালুম। তিনি দেখি অতি শান্তভাবে (বিপদে প্রতিক্রিয়া নেই) গাড়িখানা এক পাশে নিয়ে দাঁড় করালেন। বললেন, টায়ার ফেঁসেছে। প্রতিবারেই হয়। এই গরমে না হওয়াই বিচিত্র।’

প্রয়োজন ছিল না, তবু সর্দারজি আমাদের স্মরণ করিয়ে দিলেন যে, খাইবার পাসের রাস্তা দুটো সরকারের বটে, কিন্তু দুদিকের জমি পাঠানের। সেখানে নেমেছ কি মরেছ (অনিরাপদ অবস্থা)। আড়ালে-আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় ওৎ পেতে বসে আছে (ছিনতাই রাহাজানির জন্য)। নামলেই কড়াক- পিঙ্ । তারপর কী কায়দায় সব কিছু হরণ করে তার বর্ণনা দেবার আর প্রয়োজন নেই।
পাঠান যাতে ঠিক রাস্তার বুকের ওপর রাহাজানি না করে তার জন্য খাইবার পাসের দুদিকে যেখানে বসতি আছে সেখানকার পাঠানদের ইংরেজ দু-টাকা করে বছরে খাজনা দেয়। পরে আরেকটি শর্ত অতি কষ্টে আদায় করেছে। আফ্রিদি আফ্রিদিতে ঝগড়া বাধলে রাস্তার এপারে ওপারে যেন বন্দুক না মারা হয়।
মোটর আবার চলল । কাবুলির গলা ভেঙে গিয়েছে। তবু বিড়বিড় করে যা বলছিলেন, তার নির্যাস-

কিচ্ছু ভয় নেই সায়েব- কালই কাবুল পৌঁছে যাচ্ছি। সেখানে পৌঁছে কব্ করে কাবুল নদীতে ডুব দেব। বরফগলা হিমজল পাহাড় থেকে নেমে এসেছে, দিল জান কলিজা সব ঠাণ্ডা হয়ে যাবে। আমি বললুম, “আপনার মুখে ফুলচন্দন পড়ুক।” (ভ্রমণের তীব্র প্রতিকূলতায় ভালোর প্রত্যাশা যেন স্বপ্ন মনে হয়)
হঠাৎ দেখি সামনে একি! মরীচিকা? সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন? মোটর থামল। পাসপোর্ট দেখাতে হলো । গেট খুলে গেল। আফগানিস্তানে ঢুকলুম। বড়ো বড়ো হরফে সাইনবোর্ডে লেখা—
কাবুলি বললেন, “দুনিয়ার সব পরীক্ষা পাস করার চেয়ে বড় পরীক্ষা খাইবারপাস পাস করা (প্রতিকূলতা)। আলহামদুলিল্লা (খুদাকে ধন্যবাদ)।”
আমি বললুম, “আমেন ।

                                                                                  ৫
খাইবার পাস তো দুঃখে-সুখে পেরোলুম এবং মনে মনে আশা করলুম এইবার গরম কমবে। কমলো বটে, কিন্তু পাসের ভিতর পিচ-ঢালা রাস্তা ছিল (মানুষের তৈরি রাস্তা)—তা সে সংকীর্ণ হোক আর বিস্তীর্ণই হোক। এখন আর রাস্তা বলে কোনো বালাই নেই। হাজারো বৎসরের লোক-চলাচলের ফলে পাথর এবং অতি সামান্য মাটির ওপর যে দাগ পড়েছে তারই উপর দিয়ে মোটর চলল (প্রাকৃতিক রাস্তা)। এ দাগের ওপর দিয়ে পণ্যবাহিনীর যেতে আসতে কোনো অসুবিধা হয় না (ধীরে চলে বলে)। কিন্তু মোটর-আরোহীর পক্ষে যে কতদূর পীড়াদায়ক হতে পারে (রুক্ষ পথের কষ্টকর অভিজ্ঞতা) তার খানিকটা তুলনা হয় বীরভূম-বাঁকুড়ায় ডাঙ্গা ও খোয়াইয়ে (পাথুরে ও অসমতল মাটির রাস্তা) রাত্রিকালে গোরুর গাড়ি চড়ার সঙ্গে— যদি সে গাড়ি কুড়ি মাইল বেগে চলে, ভিতরে খড়ের পুরু তোশক না থাকে এবং ছোটবড় নুড়ি (পাথর) দিয়ে ডাঙ্গা-খোয়াই (অসমতল মাটি-পাথরের রাস্তা) ছেয়ে ফেলা হয়। (কষ্টকর ও ঝাকুনিদায়ক রাস্তা)
লান্ডিকোটাল থেকে দক্কা দশ মাইল ।
সেই মরুপ্রান্তরে দক্কাদুর্গ অত্যন্ত অবান্তর বলে মনে হলো (বিভিন্ন প্রতিকূলতার কারণে মরুভূমির মধ্যে দুর্গ অবান্তর)। মাটি আর খড় মিশিয়ে পিটে পিটে উঁচু দেয়াল গড়ে তোলা হয়েছে আশপাশের রঙের সঙ্গে রং মিলিয়ে- ফ্যাকাশে, ময়লা, ঘিনঘিনে হলদে রং। দেয়ালের ওপরের দিকে এক সারি গর্ত; দুর্গের লোক তারই ভিতরে দিয়ে বন্দুকের নল গলিয়ে নিরাপদে বাইরের শত্রুকে গুলি করতে পারে। দূর থেকে সেই কালো কালো গর্ত দেখে মনে হয় যেন অন্ধের উপড়ে নেওয়া চোখের শূন্য কোটর।
কিন্তু দুর্গের সামনে এসে বাঁ দিকে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল। ছলছল করে কাবুল নদী বাঁক নিয়ে এক পাশ দিয়ে চলে গিয়েছেন- ডান দিকে এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে।
কাবুলি বললেন,
“চলুন দুর্গের ভিতরে যাই। পাসপোর্ট দেখাতে হবে। আমরা সরকারি কর্মচারী। তাড়াতাড়ি ছেড়ে দেবে। তাহলে সন্ধ্যার আগেই জালালাবাদ পৌঁছতে পারব।”
দুর্গের অফিসার আমাকে বিদেশি দেখে প্রচুর খাতির-যত্ন করলেন। দক্কার মতো জায়গায় বরফের কল (পানিকে বরফে রূপান্তরের মেশিন) থাকার কথা নয়, কিন্তু যে শরবত খেলুম তার জন্য ঠাণ্ডা জল কুঁজোতে (পানি ঠান্ডা রাখার জন্য মাটির পাত্র) কী করে তৈরি করা সম্ভব হলো বুঝতে পারলুম না।

                                                                               ৬
আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারেন, তবে তাঁর পক্ষে পির হয়ে ভবিষ্যদ্বাণী করাও কিছুমাত্র বিচিত্র নয় (কবিরা যেমন কল্পনা দিয়ে ভবিষ্যতের কথা দেখতে পারে, তেমনই পিরও করেন ভবিষ্যতের পূর্বাভাস দেয়- রসবোধ প্রকাশ)। তিন-তিনবার চাকা ফাটলো, আর ইঞ্জিন সর্দারজির ওপর গোসা করে দুবার গুম (ইঞ্জিন বন্ধ) হলেন। চাকা সারাল হ্যাজি ম্যানন – তদারক করলেন সর্দারজি।
জালালাবাদ পৌঁছবার কয়েক মাইল আগে সর্দারজির কোমরবন্ধ অথবা নীবিবন্ধ কিংবা বেল্ট- যাই বলুন, ছিঁড়ে দুটুকরো হলো। তখন খবর পেলুম সর্দারজিও রাতকানা। রেডিওর কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিস ফিস করে প্রচার করে দিলেন, “অদ্যকার মতো আমাদের অনুষ্ঠান এইখানেই সমাপ্ত হলো। কাল সকাল সাতটায় আমরা আবার উপস্থিত হব।”
আধ মাইলটাক দূরে আফগান সরাই (বিশ্রামস্থল)। বেতারের সায়েব ও আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললুম। বাদবাকি আর সকলে হৈ-হল্লা করে (উৎসব সহকারে) করে গাড়ি ঠেলে নিয়ে চলল। সর্দারজি তন্বী (নরম স্বরে) করে বললেন, “একটু পা চালিয়ে। সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দেবে।”
সরাই তো নয়, ভীষণ দুশমনের মতো দাঁড়িয়ে এক চৌকো দুর্গ (চারকোণা দুর্গ)। “কর্মঅন্তে নিভৃত পান্থশালাতে” (কাজ শেষ করে নিরিবিলি কোনো যাত্রাবিরতির ঘরে) বলতে আমাদের চোখে যে স্নিগ্ধতার ছবি ফুটে উঠে এর সঙ্গে তার কোনো সংশ্রব নেই (পরিবেশ মনোমুগ্ধকর নয়)। ত্রিশ ফুট উঁচু হলদে মাটির নিরেট চারখানা দেয়াল, সামনের খানাতে এক বিরাট দরজা- তার ভেতর দিয়ে উট, বাস, ডবল-ডেকার পর্যন্ত অনায়াসে ঢুকতে পারে, কিন্তু ভেতরে যাবার সময় মনে হয়, এই শেষ ঢোকা, এ দানবের পেট থেকে আর বেরোতে হবে না (এত অন্ধকার ও বিশাল যে, মনে হয় দানব গিলে ফেলেছে)। ঢুকেই থমকে দাঁড়ালুম। কত শত শতাব্দীর পুঞ্জীভূত দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরেছিল বলতে পারি নে, কিন্তু মনে হলো আমি যেন সে ধাক্কায় তিন গজ পিছিয়ে গেলুম। ব্যাপারটা কী বুঝতে অবশ্য বেশি সময় লাগল না। এলাকাটা মৌসুমি হাওয়ার বাইরে, তাই এখানে কখনো বৃষ্টি হয় না- যথেষ্ট উঁচু নয় বলে বরফও পড়ে না । আশেপাশে নদী বা ঝরনা নেই বলে ধোয়ামোছার জন্য জলের বাজে খরচার কথাও ওঠে না। অতএব সিকন্দরশাহি বাজিরাজ (রাজকীয় ঘোড়া) থেকে আরম্ভ করে পরশুদিনের আস্ত ভেড়ার পাল যে সব ‘অবদান’ রেখে গিয়েছে (ব্যঙ্গাত্মক রসিকতা), তার স্থূলভাগ মাঝে মাঝে সাফ করা হয়েছে বটে, কিন্তু সূক্ষ্ম গন্ধ সর্বত্র এমনি স্তরীভূত হয়ে আছে যে, ভয় হয় ধাক্কা দিয়ে না সরালে এগিয়ে যাওয়া অসম্ভব। সূচিভেদ্য (সুঁচ দিয়ে ঢোকানো যায়) অন্ধকার দেখেছি, এই প্রথম সূচিভেদ্য দুর্গন্ধ শুকলুম। (এমন অন্ধকার দেখেছি যেখানে সুঁচও ঢুকবে না, কিন্তু এবার এমন গন্ধ পেলাম, যেটা এতটাই তীব্র ও ঘন, মনে হচ্ছে সুঁচ দিয়ে ফুঁড়ে ঢুকানো যাবে!)
                                                                               ৭
ভোরবেলা ঘুম ভাঙল আজান শুনে । নামাজ পড়ালেন বুখারার এক পুস্তিন সদাগর। উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে বিস্ময় মানলুম যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ টিকে রইল কী করে। বেতারওয়ালাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, “আপনি নিজেই জিজ্ঞেস করুন না।” আমি বললুম, “কিছু যদি মনে করেন?” আমার এই সংকোচে তিনি এত আশ্চর্য হলেন যে বুঝতে পারলুম, খাস প্রাচ্য দেশে অচেনা-অজানা লোককে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে বাধা নেই। পরে জানলুম, যার সম্বন্ধে (সুন্দর তেলাওয়াত নিয়ে প্রশ্ন) কৌতূহল দেখানো হয় সে তাতে বরঞ্চ খুশিই হয়। মোটরে বসে তারই খেই (প্রসঙ্গ) তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতার জমাখরচা নিতে লাগলুম।
চোখ বন্ধ অবস্থায়ই ঠাণ্ডা হাওয়ার প্রথম পরশ পেলুম; খুলে দেখি সামনে সবুজ উপত্যকা- রাস্তার দুদিকে ফসল ক্ষেত। সর্দারজি পরিচয় করিয়ে দিয়ে বললেন, ‘জালালাবাদ’। তখন দুদিকেই সবুজ, আর লোকজনের ঘরবাড়ি। সামান্য একটি নদী ক্ষুদ্রতম সুযোগ পেলে যে কী মোহন সবুজের লীলাখেলা দেখাতে পারে (কৃষিক্ষেত্রে নদীর গুরুত্ব) জালালাবাদে তার অতি মধুর তসবির (ছবি)। এমনকি যে দু-চারটে পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের চেহারাও যেন সীমান্তের পাঠানের চেয়ে মোলায়েম বলে মনে হলো (প্রাকৃতিক পরিবেশ মানুষের অন্তরে প্রভাব বিস্তার করে)। লক্ষ করলুম, যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপর্দামি নিন্দা করে তারই বউ-ঝি ক্ষেতে কাজ করছে অন্য দেশের মেয়েদেরই মতো। মুখ তুলে বাসের দিকে তাকাতেও তাদের আপত্তি নেই (গুরুত্ব সহকারে পর্দা মানে না)। বেতার কর্তাকে জিজ্ঞাসা করতে তিনি গম্ভীরভাবে বললেন, “আমার যতদূর জানা, কোনো দেশের গরিব মেয়েই পর্দা মানে না, অন্তত আপন গাঁয়ে মানে না। শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে কখনো পর্দা মেনে ‘ভদ্রলোক হবার চেষ্টা করে’ কখনো কাজ-কর্মের অসুবিধা হয় বলে গাঁয়ের রেওয়াজই বজায় রাখে।” আমি জিজ্ঞাসা করলুম, “আরবের বেদুইন মেয়েরা”।
তিনি বললেন, ‘আমি ইরাকে তাদের বিনা পর্দায় ছাগল চরাতে দেখেছি।’
গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকল। কাবুলিরা সব বাসের পেট থেকে বেরিয়ে এক মিনিটের ভেতর অন্তর্ধান। কেউ একবার জিজ্ঞেস পর্যন্ত করল না, বাস ফের ছাড়বে কখন । আমার তো এই প্রথম যাত্রা, তাই সর্দারজিকে শুধালাম “বাস আবার ছাড়বে কখন?” সর্দারজি বললেন, আবার যখন সবাই জড়ো হবে। জিজ্ঞেস করলুম সে কবে? সর্দারজি যেন একটু বিরক্ত হয়ে বললেন, “আমি তার কী জানি? সবাই খেয়েদেয়ে ফিরে আসবে যখন তখন।”
বেতারকর্তা বললেন, “ঠায় দাঁড়িয়ে করছেন কী? আসুন আমার সঙ্গে।” আমি শুধালাম, “আর সব গেল কোথায়? ফিরবেই বা কখন?”
তিনি বললেন, “ওদের জন্য আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন, আপনি তো ওদের মালজানের জিম্মাদার নন।” আমি বললুম, “তা তো নই-ই। কিন্তু যেরকম ভাবে হুট করে সবাই নিরুদ্দেশ হলো তাতে তো মনে হলো না যে ওরা শিগগির ফিরবে। আজ সন্ধ্যায় তা হলে কাবুল পৌঁছব কী করে?”
বেতারকর্তা বললেন, ‘সে আশা শিকেয় তুলে রাখুন। এদের তো কাবুল পৌঁছবার কোনো তাড়া নেই। বাস যখন ছিল না, তখন ওরা কাবুল পৌঁছত পনেরো দিনে, এখন চার দিন লাগলেও তাদের আপত্তি নেই। জালালাবাদে পৌঁছেছে এখানে সক্কলেরই কাকা-মামা-শালা, কেউ-না-কেউ আছে, তাদের তত্ত্বতালাশ করবে, খাবে-দাবে, তারপর ফিরে আসবে।’
                                                                                 ৮
মোটর ছাড়ল অনেক বেলায়। কাজেই বেলাবেলি (দিনে দিনে) কাবুল পৌঁছবার আর কোনো ভরসাই রইল না। পেশাওয়ার থেকে জালালাবাদ একশ মাইল, জালালাবাদ থেকে কাবুল আরও একশ মাইল । শাস্ত্রে লেখে, সকলে পেশওয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছবে। পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। তখনই বোঝা উচিত ছিল যে, শাস্ত্র মানে অল্প লোকেই। পরে জানলুম একমাত্র মেল বাস ছাড়া আর কেউ শাস্ত্রনির্দিষ্ট বেগে চলে না। সন্ধ্যা কাটল নালার পারে, নারগিস বনের এক পাশে, চিনার মর্মরের মাঝখানে। (কোনো সরু নদীর ধারে, পাশেই নারগিস ফুলে ভরা এক বন, আর তার ওপরে চিনার ফলের গাছের পাতারা বাতাসে ফিসফিস করছে।)
সূর্যাস্তের শেষ আভাটুকু চিনার-পল্লব থেকে মুছে যাওয়ার পরে ডাক-বাংলোর খানসামা (খাবার পরিবেশক) আহার দিয়ে গেল। খেয়েদেয়ে সেখানেই চারপাই (চৌকি) আনিয়ে শুয়ে পড়লুম ।

শেষরাত্রে ঘুম ভাঙল অপূর্ব মাধুরীর মাঝখানে। হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলুকুলু শব্দ আর আমার সর্বদেহ জড়িয়ে নাকমুখ ছাপিয়ে কোন অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস ।
শেষরাত্রে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে তখন যেমন নদীর কুলুকুলু শব্দে ঘুম ভেঙে যায়, জানলার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোরে যে রকম তন্দ্রা টুটে যায় (প্রকৃতির স্নিগ্ধতা), এখানে তাই হলো কিন্তু দুয়ে মিলে গিয়ে। এ সংগীত বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এহেন সৌরভসোহাগ জীবনে আর কখনো পাইনি।
সেই আধা-আলো-অন্ধকারে চেয়ে দেখি দিনের বেলার শুকনো নালা জলে ভরে গিয়ে দুই কূল ছাপিয়ে নারগিসের পা ধুয়ে দিয়ে ছুটে চলেছে। বুঝলুম নালার উজানে দিনের বেলায় বাঁধ দিয়ে জল বন্ধ করা হয়েছিল— ভোরের আজানের সময় নিমলার বাগানের পালা; বাঁধ খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটেছে— তারই পরশে নারগিস নয়ন মেলে তাকিয়েছে (বনের সৌন্দর্য ফুটে উঠেছে)। এর গান ওর সৌরভে মিশে গিয়েছে।
আর যে-চিনারের পদপ্রান্তে উভয়ের সংগীতে সৌরভ উচ্ছ্বসিত হয়ে উঠেছে, সে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাতসূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য। দেখতে-না-দেখতে চিনার সোনার মুকুট পরে নিল (সূর্যের সোনালি আভা) – পদপ্রান্তে পুষ্পবনের গন্ধধূপে (সুগন্ধে) বৈতালিক (ভোরে-সন্ধ্যায় গাওয়া ভক্তিমূলক গান) মুখরিত হয়ে উঠল। (পায়ের কাছে ফুলে ভরা বনের মিষ্টি গন্ধ ধূপের মতো ছড়িয়ে পড়ল, আর সেই গন্ধময় পরিবেশে ভেসে উঠল বৈতালিক সঙ্গীত — সব মিলিয়ে যেন চারপাশ এক মুগ্ধ মুহূর্তে ডুবে গেল।)
এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার
আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার? (রবীন্দ্রনাথ)
(কার জীবনে আজ সত্যিকারের আলো এসেছে? কার সৌভাগ্যে এই সকাল এত সুন্দর?)
ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি ভেঁপু বাজাতে আরম্ভ করলেন। ভাবগতিক দেখে মনে হলো তিনি মনস্থির করে ফেলেছেন, আজ সন্ধ্যায় যে করেই হোক কাবুল পৌঁছবেন।

 

 

Similar Posts

Leave a Reply