HSC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সমাস
গুরুত্বপূর্ণ সমাস
HSC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সমাসের লিস্ট তুলে ধরা হয়েছে। এই শব্দগুলো পড়লে পরীক্ষায় কমন পড়বে ইনশাল্লাহ। পরীক্ষায় এভাবে লিখতে হবে।
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
|---|---|---|
| তেপান্তর | তিন প্রান্তের সমাহার | দ্বিগু |
| নবপৃথিবী | নব যে পৃথিবী | কর্মধারয় |
| বেওয়ারিশ | ওয়ারিশ নেই যার | নঞ বহুব্রীহি |
| দেশ পলাতক | দেশ থেকে পলাতক | ৫মী তৎপুরুষ |
| ভবনদী | ভব রূপ নদী | রূপক কর্মধারয় |
| মোহনিদ্রা | মোহ রূপ নিদ্রা | রূপক কর্মধারয় |
| ধর্মঘট | ধর্ম রক্ষার্থে ঘট | মধ্যপদলোপী কর্মধারয় |
| বিদ্যাসাগর | বিদ্যা রূপ সাগর | রূপক কর্মধারয় |
| মুক্তিযুদ্ধ | মুক্তির নিমিত্তে যুদ্ধ | ৪র্থী তৎপুরুষ |
| মনগড়া | মন দিয়ে গড়া | ৩য়া তৎপুরুষ |
| গায়ে হলুদ | গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে | বহুব্রীহি |
| মনোরোগ | মনে রোগ | ৭মী তৎপুরুষ |
| ফুলকুমারী | কুমারী ফুলের ন্যায় | উপমিত কর্মধারয় |
| বিশ্ববিদ্যালয় | বিশ্ববিদ্যার আলয় | ৬ষ্ঠী তৎপুরুষ |
| বাগদত্তা | বাক দ্বারা দত্তা | ৩য়া তৎপুরুষ |
| অপরাহ্ণ | অহ্নের অপরভাগ | ৬ষ্ঠী তৎপুরুষ |
| লোকান্তর | অন্য লোক | নিত্য |
| মৌমাছি | মৌ আশ্রিত মাছি | মধ্যপদলোপী কর্মধারয় |
| হাতাহাতি | হাতে হাতে যে লড়াই | ব্যতিহার বহুব্রীহি |
| পঙ্কজ | পঙ্কে জন্মে যা | উপপদ তৎপুরুষ |
| কচুকাটা | কচুর ন্যায় কাটা | উপমান কর্মধারয় |
| শ্রমলব্ধ | শ্রম দ্বারা লব্ধ | ৩য়া তৎপুরুষ |
| শাপমুক্ত | শাপ থেকে মুক্ত | ৫মী তৎপুরুষ |
| বনোভোজন | বনে ভোজন | ৭মী তৎপুরুষ |
| কেবল দর্শন | দর্শনমাত্র | নিত্য |
| দশানন | দশ আনন যার | বহুব্রীহি |
| বকধার্মিক | বকের ন্যায় ধার্মিক | উপমান কর্মধারয় |
| মুজিববর্ষ | মুজিব স্মরণে বর্ষ | মধ্যপদলোপী কর্মধারয় |
| গুরুভক্তি | গুরুকে ভক্তি | ৪র্থী তৎপুরুষ |
| আকাশ নীল | আকাশের ন্যায় নীল | উপমান কর্মধারয় |
| বিপত্নীক | পত্নী গত হয়েছে যার | বহুব্রীহি |
| তপোবন | তপের নিমিত্তে বন | ৪র্থী তৎপুরুষ |
| প্রাণপাখি | প্রাণ রূপ পাখি | রূপক কর্মধারয় |
| মকরমুখো | মকরের ন্যায় মুখ যার | বহুব্রীহি |
| ইন্দ্রজিৎ | ইন্দ্রকে জয় করেছে যে | উপপদ তৎপুরুষ |
| গজানন | গজের ন্যায় আনন যার | বহুব্রীহি |
| পসুরি | পাঁচ সেরের সমাহার | দ্বিগু |
| অগ্রদূত | অগ্রে দূত | ৭মী তৎপুরুষ |
| রাজদণ্ড | রাজা কর্তৃক দণ্ড | ৩য়া তৎপুরুষ |
| পলান্ন | পল মিশ্রিত অন্ন | মধ্যপদলোপী কর্মধারয় |
| চিরসুখী | চিরকাল ব্যাপিয়া সুখী | ২য়া তৎপুরুষ |
| আরক্তিম | ঈষৎ রক্তিম | অব্যয়ীভাব |
| কবিগুরু | কবিদের গুরু | ৬ষ্ঠী তৎপুরুষ |
| আয়কর | আয়ের উপর কর | মধ্যপদলোপী কর্মধারয় |
| চরণকমল | চরণ কমলের ন্যায় | উপমিত কর্মধারয় |
| অনাহূত | নয় আহূত | নঞ তৎপুরুষ |
| গুণমুগ্ধ | গুণ দ্বারা মুগ্ধ | ৩য়া তৎপুরুষ |
| উত্তরোত্তর | উত্তর থেকে উত্তর | ৫মী তৎপুরুষ |
| বীরকেশরী | বীরের ন্যায় কেশর যার | বহুব্রীহি |
| সত্যভ্রষ্ট | সত্য থেকে ভ্রষ্ট | ৫মী তৎপুরুষ |
| তেপায়া | তিন পা আছে যার | বহুব্রীহি |
| বিশালাক্ষী | বিশাল অক্ষি যার | বহুব্রীহি |
| চোখাচোখি | চোখে চোখে যে কথা | ব্যতিহার বহুব্রীহি |
| তুষারধবল | তুষারের ন্যায় ধবল | উপমান কর্মধারয় |
| বিলাতফেরত | বিলাত থেকে ফেরত | ৫মী তৎপুরুষ |
| পল্লিকবি | পল্লির কবি | ৬ষ্ঠী তৎপুরুষ |
| অস্ত্রোপচার | অস্ত্র দ্বারা উপচার | ৩য়া তৎপুরুষ |
| আমূল | মূল পর্যন্ত | অব্যয়ীভাব |
| প্রত্যক্ষ | অক্ষির সম্মুখ | অব্যয়ীভাব |
| জ্যোৎস্নারাত | জ্যোৎস্না শোভিত রাত | মধ্যপদলোপী কর্মধারয় |
| প্রাণপ্রিয় | প্রাণের চেয়ে প্রিয় | ৫মী তৎপুরুষ |
| উপকণ্ঠ | কণ্ঠের সমীপে | অব্যয়ীভাব |
| জয়পতাকা | জয় সূচক পতাকা | মধ্যপদলোপী কর্মধারয় |
| পদদলিত | পদ দ্বারা দলিত | ৩য়া তৎপুরুষ |
| দেহলতা | দেহ লতার ন্যায় | উপমিত কর্মধারয় |
| মধুকর | মধু সংগ্রহ করে যে | উপপদ তৎপুরুষ |
| পানাপুকুর | পানা আচ্ছাদিত পুকুর | মধ্যপদলোপী কর্মধারয় |
| সুশীল | সু (সুন্দর) শীল যার | বহুব্রীহি |
| সেতার | তিন তার যার | বহুব্রীহি |
| মনবিহঙ্গ | মন রূপ বিহঙ্গ | রূপক কর্মধারয় |
| তিমিরবিদারি | তিমির বিদীর্ণ করে যা | উপপদ তৎপুরুষ |
| দুধভাত | দুধ মিশ্রিত ভাত | মধ্যপদলোপী কর্মধারয় |
| নিমতিতা | নিমের ন্যায় তিতা | উপমান কর্মধারয় |
| ছেলে মেয়ে | ছেলে ও মেয়ে | দ্বন্দ্ব |
| জীবনবীমা | জীবন রক্ষার্থে বীমা | মধ্যপদলোপী কর্মধারয় |
| যুবজানি | যুবতী জায়া যার | বহুব্রীহি |
| অতিথি | তিথি নেই যার | নঞ বহুব্রীহি |
| পঞ্চানন | পঞ্চ আনন যার | বহুব্রীহি |
| শতাব্দী | শত অব্দের সমাহার | দ্বিগু |
| হস্তলিখিত | হস্ত দ্বারা লিখিত | ৩য়া তৎপুরুষ |
| সিংহাসন | সিংহ চিহ্নিত আসন | মধ্যপদলোপী কর্মধারয় |
| দম্পতি | জায়া ও পতি | দ্বন্দ্ব |
| পুষ্পসৌরভ | পুষ্পের সৌরভ | ৬ষ্ঠী তৎপুরুষ |
| যৌবনসূর্য | যৌবন রূপ সূর্য | রূপক কর্মধারয় |
| বজ্রকঠোর | বজ্রের ন্যায় কঠোর | উপমান কর্মধারয় |
| যথাসাধ্য | সাধ্যকে অতিক্রম না করে | অব্যয়ীভাব |
| মহাজন | মহান যে জন | কর্মধারয় |
| মুখচন্দ্র | চন্দ্রের ন্যায় মুখ | উপমিত কর্মধারয় |
| নদীমাতৃক | নদী মাতা যার | বহুব্রীহি |
| সহৃদয় | হৃদয়ের সহিত বর্তমান | বহুব্রীহি |
| যুগান্তর | অন্য যুগ | নিত্য |
| হাতেখড়ি | হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে | বহুব্রীহি |
| বিস্ময়াপন্ন | বিস্ময়কে আপন্ন | ২য়া তৎপুরুষ |
| অহোরাত্র | অহঃ ও রাত্রি | দ্বন্দ্ব |
| সহোদর | সমান উদর যার | বহুব্রীহি |
| অমর | মরণ নেই যার | নঞ বহুব্রীহি |
| নরাধম | অধম যে নর | কর্মধারয় |
| উপশহর | শহরের সদৃশ | অব্যয়ীভাব |
| উপকূল | কূলের সমীপে | অব্যয়ীভাব |
| কুশীলব | কুশ ও লব | দ্বন্দ্ব |
| অনাশ্রিত | নয় আশ্রিত | নঞ তৎপুরুষ |
| জনাকীর্ণ | জন দ্বারা আকীর্ণ | ৩য়া তৎপুরুষ |
| যুদ্ধযাত্রা | যুদ্ধের নিমিত্তে যাত্রা | ৪র্থী তৎপুরুষ |
| হিতাহিত | হিত ও অহিত | দ্বন্দ্ব |
| উর্ণনাভ | উর্ণ নাভিতে যার | বহুব্রীহি |
| দুর্ভিক্ষ | ভিক্ষার অভাব | অব্যয়ীভাব |
| নীলকণ্ঠ | নীল কণ্ঠ যার | বহুব্রীহি |
| কালস্রোত | কাল রূপ স্রোত | রূপক কর্মধারয় |
| নবরত্ন | নয় রত্নের সমাহার | দ্বিগু |
| আশীবিষ | আশীতে বিষ যার | বহুব্রীহি |
| বীণাপাণি | বীণা পাণিতে যার | বহুব্রীহি |
| সৈন্য-সামন্ত | সৈন্য ও সামন্ত | দ্বন্দ্ব |
| বেতার | তার নেই যার | নঞ বহুব্রীহি |
| রাজর্ষি | রাজা অথচ ঋষি | কর্মধারয় |
| মতান্তর | অন্য মত | নিত্য |
| ক্ষণজীবী | ক্ষণকাল ব্যাপিয়া জীবী | ২য়া তৎপুরুষ |
| রাঙামাটি | রঙিন যে মাটি | কর্মধারয় |
| আহত | ঈষৎ হত | অব্যয়ীভাব |
| সলিল সমাধি | সলিলে সমাধি | ৭মী তৎপুরুষ |
| দেবদত্ত | দেবতাকে দত্ত | ৪র্থী তৎপুরুষ |
| সপ্তর্ষি | সপ্ত ঋষির সমাহার | দ্বিগু |
| যথাবিধি | বিধিকে অতিক্রম না করে | অব্যয়ীভাব |
| রাজপুত্র | রাজার পুত্র | ৬ষ্ঠী তৎপুরুষ |
| চতুর্দশপদী | চৌদ্দ পদ আছে যার | বহুব্রীহি |
| গৃহস্থ | গৃহে স্থিত যিনি | উপপদ তৎপুরুষ |
| পকেটমার | পকেট মারে যে | উপপদ তৎপুরুষ |
| বিমনা | বিচলিত মন যার | বহুব্রীহি |
| প্রাণপাখি | প্রাণ রূপ পাখি | রূপক কর্মধারয় |
| গ্রন্থকার | গ্রন্থ রচনা করেন যিনি | উপপদ তৎপুরুষ |
| প্রভাকর | প্রভা করে যা | উপপদ তৎপুরুষ |
| ত্রিফলা | তিন ফলের সমাহার | দ্বিগু |
| যথেষ্ট | ইষ্টকে অতিক্রম না করে | অব্যয়ীভাব |
| অতীন্দ্রিয় | ইন্দ্রিয়কে অতিক্রম না করে | অব্যয়ীভাব |
| ফুলকপি | কপি ফুলের ন্যায় | উপমিত কর্মধারয় |
| আলুনি | নুনের অভাব | অব্যয়ীভাব |
| শতায়ু | শত আয়ু যার | বহুব্রীহি |
| অনতিবৃহৎ | নয় অতি বৃহৎ | নঞ তৎপুরুষ |
| রাজধানী | রাজার ধানী | ৬ষ্ঠী তৎপুরুষ |
| মেঘলুপ্ত | মেঘ দ্বারা লুপ্ত | ৩য়া তৎপুরুষ |
| জীবনপ্রদীপ | জীবন রূপ প্রদীপ | রূপক কর্মধারয় |
| গৃহকত্রী | গৃহের কত্রী | ৬ষ্ঠী তৎপুরুষ |
| মিঠেকড়া | যা মিঠা তাই কড়া | কর্মধরায় |
| শশব্যস্ত | শশের ন্যায় ব্যস্ত | উপমান কর্মধারয় |
| খড়মপা | খড়মের মতো পা যার | বহুব্রীহি |
| তেভাগা | তিন ভাগ যার | বহুব্রীহি |
| সর্বশ্রেষ্ঠ | সবার চেয়ে শ্রেষ্ঠ | ৫মী তৎপুরুষ |
| দ্রুতগামী | দ্রুত গমন করে যে | উপপদ তৎপুরুষ |
| অকাল বার্ধক্য | অকালে বার্ধক্য | ৭মী তৎপুরুষ |
| ভরণপোষণ | ভরণ ও পোষণ | দ্বন্দ্ব |
| বেহায়া | হায়া নেই যার | নঞ বহুব্রীহি |
| গিন্নিমা | যিনি গিন্নী তিনি মা | কর্মধারয় |
| কর্মকর্তা | কর্মের নিমিত্তে কর্তা | ৪র্থী তৎপুরুষ |
| সদর্প | দর্পের সহিত বর্তমান | বহুব্রীহি |
| নিমরাজি | ঈষৎ রাজি | অব্যয়ীভাব |
| রাজায় রাজায় | রাজায় ও রাজায় | অলুক দ্ব›দ্ব |
| চপেটাঘাত | চপেট দ্বারা আঘাত | ৩য়া তৎপুরুষ |
| কালসাপ | কাল তুল্য সাপ | নিত্য |
| ওষ্ঠাধর | ওষ্ঠ ও অধর | দ্বন্দ্ব |
| প্রগতি | প্র যে গতি | প্রাদি |
| রক্তকমল | রক্ত কমলের ন্যায় | উপমিত কর্মধারয় |
| তিমিরকুন্তলা | তিমিরের ন্যায় কুন্তল যার | বহুব্রীহি |
| বউদি | যিনি বউ তিনি দিদি | কর্মধারয় |
| নয়ন কমল | নয়ন কমলের ন্যায় | উপমিত কর্মধারয় |
| দোতলা | দুই তল আছে যার | বহুব্রীহি |
| উদ্বেল | বেলাকে অতিক্রান্ত | অব্যয়ীভাব |
| কুম্ভকার | কুম্ভ করে যে | উপপদ তৎপুরুষ |
| গলাগলি | গলায় গলায় যে ভাব | ব্যতিহার বহুব্রীহি |
| তন্মাত্র | কেবল মাত্র | নিত্য সমাস |
| ত্রিলোক | তিন লোকের সমাহার | দ্বিগু |
| পাষাণস্তূপ | পাষাণের স্তূপ | ৬ষ্ঠী তৎপুরুষ |
| বিরানব্বই | দুই ও নব্বই | নিত্য সমাস |
| হতাহত | হত ও আহত | দ্বন্দ্ব |
| উদ্বাস্তু | বাস্তু থেকে উৎখাত হয়েছে যে | বহুব্রীহি |
| রক্তারক্তি | রক্তে রক্তে যে লড়াই | ব্যতিহার বহুব্রীহি |
| সতীর্থ | সমান তীর্থ যার | বহুব্রীহি |
| সুহৃদয় | সুন্দর হৃদয় যার | বহুব্রীহি |
| জয়ন্তী | জন্মের জন্য উৎসব | বহুব্রীহি |
| ঘনশ্যাম | ঘনের ন্যায় শ্যাম | উপমান কর্মধারয় |
| গণ্যমান্য | যিনি গণ্য তিনি মান্য | কর্মধারয় |
| প্রতিবিপ্লব | বিপ্লবের প্রতিরূপ | অব্যয়ীভাব |
| অগ্নিবীণা | অগ্নি রূপ বীণা | রূপক কর্মধারয় |
| বর্ণচোরা | বর্ণ চুরি করে যে | উপপদ তৎপুরুষ |
| একাদশ | এক অধিক দশ | মধ্যপদলোপী কর্মধারায় |
| প্রভাষক | প্রকৃষ্ট ভাষণ দেন যিনি | উপপদ তৎপুরুষ |
| প্রবাদ | প্র (প্রকৃষ্ট) যে বাদ | প্রাদি সমাস |
| প্রশান্তি | প্র (প্রকৃষ্ট) যে শান্তি | প্রাদি সমাস |
| মায়েঝিয়ে | মায়ে ও ঝিয়ে | অলুক দ্বন্দ্ব |
| লোকভয় | লোক থেকে ভয় | ৫মী তৎপুরুষ |
| রক্তনদী | রক্ত রূপ নদী | রূপক কর্মধারয় |
| হরতাল | তালের অভাব | অব্যয়ীভাব |

