ব্যাকরণিক শব্দশ্রেণি- Parts of Speech

ব্যাকরণিক শব্দশ্রেণি বা পদ প্রকরণ ১. ব্যাকরণিক শব্দশ্রেণি কত প্রকার ও কী কী? উদাহরণসহ লিখ। উত্তর : ব্যাকরণিক শব্দশ্রেণি আট প্রকার। যথা- ক. বিশেষ্য : যে শব্দশ্রেণি দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, ভাব বা গুণ ইত্যাদির নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। যেমন- নজরুল, ঢাকা, মেঘনা, গাছ, পর্বত, দুঃখ, সুখ ইত্যাদি। খ. সর্বনাম : বিশেষ্যের পরিবর্তে […]

মানব কল্যাণ- ব্যাখ্যা ও বিশ্লেষণ- আবুল ফজল

মানব কল্যাণ

মানব কল্যাণ প্রবন্ধ মানব-কল্যাণ এ শিরোনাম আমার দেওয়া নয়। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব-কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থেই ব্যবহৃত হয়ে থাকে (প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে না পারায়)। একমুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব-কল্যাণ মনে করে থাকি। মনুষ্যত্ববোধ আর মানব-মর্যাদাকে এতে যে ক্ষুণ্ন করা হয় তা সাধারণত উপলব্ধি করা হয় না। ইসলামের নবি বলেছেন, […]

বিদ্রোহী কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ- অনুধাবনমূলক প্রশ্ন

বিদ্রোহী

বিদ্রোহী কবিতার বিশ্লেষণ বল বীর – বল উন্নত মম শির! (আপন তেজ, বীরত্ব ও ত্যাগের মহিমায়) শির নেহারি’ (দেখে) আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির (হিমালয়ের চূড়া)! (প্রবল আত্মবিশ্বাস প্রকাশ) আমি চিরদুর্দম (দমন করা যায় না), দুর্বিনীত (বিনয়ী নয়), নৃশংস, (শত্রুবধে প্রয়োজনে হিংস্র) মহা-প্রলয়ের আমি নটরাজ (শিব) (চেতনাশক্তির তীব্রতা/ নৃত্যের ছন্দে সব ধ্বংস করা), (সব অপশক্তিকে […]

আঠারো বছর বয়স- ব্যাখ্যা ও বিশ্লেষণ

আঠারো বছর বয়স

আঠারো বছর কবিতার ব্যাখ্যা   আঠারো বছর বয়স কী দুঃসহ (নির্ভরশীলতা পরিহার করে জীবনে দুঃসহ অবস্থায় পড়া) র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, (স্বাবলম্বী হওয়ার চেষ্টা) আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। (দুঃসাহসী স্বপ্ন তরুণদের মধ্যে দেখা দেয়/ অসাধ্য সাধনের ক্ষমতা) আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, (সকল প্রতিকূলতাকে […]

আমি কিংবদন্তির কথা বলছি কবিতার ব্যাখ্যা-বিশ্লেষণ

আমি কিংবদন্তির কথা বলছি

আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। (বাঙালি জাতির পূর্বপুরুষদের পরিচিতি) তাঁর করতলে (হাতের মুঠোয়) পলিমাটির সৌরভ ছিল (কৃষিভিত্তিক সমাজের কথা) তাঁর পিঠে রক্তজবার (জবার লালকে পিঠের ক্ষতের সাথে তুলনা) মত ক্ষত ছিল। (বাঙালিদের উপর শোষণের চিত্র) তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন (লক্ষ্য অর্জনে পাহাড়সম প্রতিকূলতা অতিক্রম করার সংগ্রামী ও সাহসী চেতনা) অরণ্য […]

বাংলা দিনলিপি লেখার নিয়ম – Bangla 2nd Paper Dinlipi

বাংলা দিনলিপি লেখার সঠিক নিয়ম - Bangla 2nd Paper Dinlipi

বাংলা ২য় পত্রের দিনলিপি লেখার সঠিক লেখার নিয়ম দিনলিপি কী? আভিধানিক অর্থে দিনলিপি মানে রোজনামচা বা নিজের দিনরাতের যাপন ও অনুভব লেখা। রোজনামচা বা ডাইরি লেখার অর্থ হলো, মানুষের জীবন এবং তার চারপাশে প্রতিদিন যা কিছু ঘটে, সে প্রতিদিন যা কিছু করে, যা কিছু শুনে, যা কিছু চিন্তা–ভাবনা করে সেগুলোর কিছু কিছু সেদিনের সন-তারিখ সহ […]

প্রতিবেদন লেখার নিয়ম- How to write a report

প্রতিবেদন

প্রতিবেদন সম্পর্কে বেসিক ধারণা ‘প্রতিবেদন’ শব্দটি ইংরেজি ‘Report’ শব্দের বাংলা পরিভাষা। এর শাব্দিক অর্থ সমাচার, বিবরণী, বিবৃতি। কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্যানুসন্ধানের পর সে বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিবরণী পেশ করার নামই প্রতিবেদন। যিনি প্রতিবেদন তৈরি করেন, তাঁকে প্রতিবেদক বা রিপোর্টার বলে। প্রতিবেদকের দায়িত্ব হলো কোনো বিষয়ে উপাত্ত, সিদ্ধান্ত, ফলাফল ইত্যাদি খুঁটিনাটি অনুসন্ধানের […]

ফেব্রুয়ারি ১৯৬৯- জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের ব্যাখ্যা

ফেব্রুয়ারি ১৯৬৯

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার ব্যাখ্যা কবি পরিচিতি শামসুর রাহমান ১৯২৯ সালের ২৪ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নরসিংদীর পাহাড়তলি গ্রামে। তাঁর পিতার নাম মুখলেসুর রহমান চৌধুরী ও মাতার নাম আমেনা বেগম। তিনি ১৯৪৫ খ্রিস্টাব্দে ঢাকার পোগোজ স্কুল থেকে প্রবেশিকা, ঢাকা কলেজ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দে ইন্টারমিডিয়েট এং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। ১৯৫৭ খ্রিস্টাব্দে […]

অপরিচিতা- রবীন্দ্রনাথ ঠাকুর- জ্ঞানমূলক, অনুধাবন ও প্রয়োগমূলক প্রশ্নের ব্যাখ্যা

অপরিচিতা

অপরিচিতা গল্পের ব্যাখ্যা-বিশ্লেষণ   লেখক পরিচিতি- রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ এ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, জননী সারদা দেবী। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প রচয়িতা এবং ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পী। তাঁর লেখনীতেই বাংলা ছোটগল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তাঁর […]

সাঁওতাল বিদ্রোহের ইতিকথা- Santhal Rebellion

সাঁওতাল বিদ্রোহ

সাঁওতাল বিদ্রোহের ইতিকথা সাঁওতালদের পূর্বকথা- ভারতের আদিবাসী জনজাতিগুলোর মধ্যে সাঁওতাল অন্যতম বৃহৎ জনগোষ্ঠী। চাষাবাদ ও শিকারের উদ্দেশ্যে তারা পূর্ব-পশ্চিম দিক থেকে বীরভূমে আসে। তারা মূলত দ্রাবিড় গোষ্ঠীর একটি উপজাতি এবং ভাষাগত দিক থেকে ‘কোলারিয়ান’ শ্রেণির। বীরভূম রাজাদের অত্যাচারে ১৮০৯ সালে সাঁওতালরা বীরভূম ত্যাগ করে এবং গোদ্দা মহকুমা অঞ্চলের বনাঞ্চল পরিষ্কার করে বসবাস শুরু করেন। দামিন-ই-কোহের […]

টংক আন্দোলন- নানকার বিদ্রোহ ও নাচোল আন্দোলন- Tanka movement, Nankar Rebellion & Nachole Uprising

নানকার আন্দোলন

Tanka movement, Nankar Rebellion & Nachole Uprising       টংক আন্দোলন  ১৯৪৬-৫০ সালে উত্তর ময়মনসিংহে কৃষকদের দ্বারা পরিচালিত  আন্দোলন টংক আন্দোলন নামে পরিচিত। ‘টংক’ মানে ধান ফলনের প্রতিশ্রুত খাজনা। স্থানীয় ভাষায় টংক শব্দটি ‘জমিতে উৎপাদিত ফলনের প্রদেয় খাজনাকে’ বুঝায়। এটা স্থানীয় নাম। টংক দক্ষিণ বাংলার ধান করারির (ধানে পরিশোধ্য খাজনা) মতো। জমিতে ফসল হোক […]

তেভাগা আন্দোলনের ইতিহাস- Tebhaga Movement

তেভাগা আন্দোলন

তেভাগা আন্দোলনের গৌরবময় ইতিহাস   তেভাগা আন্দোলন ছিল মূলত শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠার বিপ্লব। কৃষিনির্ভর ভারতবর্ষ হলেও বেশিরভাগ কৃষক ছিল ভূমিহীন। তারা জমিদার বা জোতদারের অধীনে জমি বর্গা নিয়ে চাষ করত। চাষাবাদ শেষে উৎপাদিত ফসলের তিনভাগের দুভাগই দিতে হত জমির মালিকের বা জোতদারের। অবশিষ্ট একভাগ পেত বর্গাচাষীরা। অথচ উৎপাদন ব্যয় সংশ্লিষ্ট সকল খরচ ও কায়িক শ্রম […]